Bartaman Logo
৪ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিনোদন

স্মিতের প্রশংসায় শাহরুখ-সলমন

নিজের জীবন বাজি রেখে একাই শতাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। কুঠারের কোপে রক্তাক্ত হয়েও পিছু হটেননি। বিগত তিনদিনে গোটা বিশ্বে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে।

স্মিতের প্রশংসায় শাহরুখ-সলমন
  • ৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই ও মুম্বই: নিজের জীবন বাজি রেখে একাই শতাধিক যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। কুঠারের কোপে রক্তাক্ত হয়েও পিছু হটেননি। বিগত তিনদিনে গোটা বিশ্বে তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। ফ্লাইদুবাইয়ের সেই পাইলট স্মিত মচ্ছরের প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ খান, সলমন খান, রণবীর সিং, করণ জোহর থেকে শুরু করে গোটা বলিপাড়া। সকলের কাছে স্মিত এখন ‘ক্যাপ্টেন কারেজিয়াস।’

Advertisement

এক্স হ্যান্ডলে শাহরুখের বার্তা, সংকট পরিস্থিতিতে দৃঢ়চেতা হয়ে দাঁড়িয়েছিলেন স্মিত। নিজের জীবন বিপন্ন করে যাত্রীদের প্রাণ বাঁচিয়েছেন।   গোটা দেশ তাঁর জন্য গর্বিত। দ্রুত আরোগ্য কামনা করছি। চেনা ছন্দে বলিউডের ভাইজান সলমন বলেন, ‘দারুণ কাজ করেছেন পাইলটজি। আপনাকে স্যালুট। ওয়েল ডান ব্রো।’ ইনস্টাগ্রাম স্টোরিতে মচ্ছরের ছবি দিয়ে ‘ধুরন্ধর’ রণবীর সিং লিখেছেন— ক্যাপ্টেন কারেজিয়াস। প্রশংসা করেছেন করণ জোহর, শাহিদ কাপুর, ভূমি পেডনেকর, ভিকি কৌশল, তমান্না ভাটিয়া, অনন্যা পান্ডে, রশ্মিকা মন্দানা সহ একাধিক কলাকুশলী।
শনিবার হাসপাতালে গিয়ে স্মিত মচ্ছরের সঙ্গে দেখা করেছেন সংযুক্ত আরব আমিরশাহির উপ প্রধানমন্ত্রী শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম। মচ্ছরের সঙ্গে কথা বলার পর এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করেছেন উপ প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আমরা সকলে আপনার জন্য গর্বিত। জখম পাইলটের কপালে স্নেহ চুম্বন দিয়ে শুভেচছা জানিয়েছেন মাখতুম।

Advertisement
সম্পর্কিত সংবাদ