Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের জুটিতে শাহরুখ-ঐশ্বর্য?

২৫ বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন। পরিচালনার দায়িত্বে ফের সঞ্জয়লীলা বনশালীই। বলিউডের জল্পনা তেমনই

ফের জুটিতে শাহরুখ-ঐশ্বর্য?
  • ২০ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

• ২৫ বছর পর ফের পর্দায় জুটি বাঁধছেন শাহরুখ খান ও ঐশ্বর্য রাই বচ্চন। পরিচালনার দায়িত্বে ফের সঞ্জয়লীলা বনশালীই। বলিউডের জল্পনা তেমনই। ২০০২ সালে সঞ্জয়লীলার পরিচালনাতেই ‘দেবদাস’ ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও ঐশ্বর্য। তাঁদের রসায়ন আজও চর্চার কেন্দ্রবিন্দুতে। এছাড়াও ‘মহব্বতেঁ’ ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। তার আগে ‘জোশ’ সিনেমায় কাজ করেছিলেন দু’জনে। শোনা যাচ্ছে, সঞ্জয়লীলার হাত ধরে ফের পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। ২০১৯ সালে সঞ্জয়লীলার পরিচালনায় ‘ইনশাল্লা’ নামের একটি ছবিতে কাজ করার কথা ছিল সলমন খান ও আলিয়া ভাটের। ঘোষণা হয়ে গেলেও পরবর্তীতে ছবিটি আর হয়নি। শোনা যাচ্ছে, সেই ছবিটিই তৈরি করতে চলেছেন সঞ্জয়লীলা। তার প্রস্তাব গিয়েছে শাহরুখের কাছে। তিনি রাজি হন কি না, সেটাই এখন দেখার।  

Advertisement
সম্পর্কিত সংবাদ