Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালিতে এবার গ্রেপ্তার শাহাজাহানের শাগরেদ শ্রীদাম

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল একাধিক গ্রেপ্তারির ঘটনায়। সন্দেশখালি ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলিকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানার পুলিশ।

সন্দেশখালিতে এবার গ্রেপ্তার শাহাজাহানের শাগরেদ শ্রীদাম
  • ১৯ মে, ২০২৬ ১১:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ফের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল একাধিক গ্রেপ্তারির ঘটনায়। সন্দেশখালি ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি শ্রীদাম হাওলিকে গ্রেপ্তার করল সন্দেশখালি থানার পুলিশ। সোমবার গভীর রাতে মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তার বিরুদ্ধে আরো অভিযোগ, সন্দেশখালির বহিষ্কৃত ও জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহাজাহানের প্রভাবের জেরেই এতদিন শ্রীদাম হাওলিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।  রাজ্যে পালাবদলের পরেই অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Advertisement

অন্যদিকে, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নারায়ণ করকে মেদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও, হাবড়ার আইএনটিটিইউসি সভাপতি তারক দে-কে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত তিনজনকেই মঙ্গলবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ