শোকের ছায়া নিউটাউনের গৌরাঙ্গনগর নতুনপল্লিতে
  • ১৮ অক্টোবর, ২০২৬ ১৪:৩৪
Prefer us on Google

একসঙ্গে তিন বান্ধবী চোরবাগানে ঠাকুর দেখতে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় সব ওলটপালট হয়ে গেল। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তাঁদের দু’জনের। দুই ছাত্রীর মৃত্যুতে নিউটাউনের গৌরাঙ্গনগর নতুনপল্লিতে শোকের ছায়া। তানিয়া বিশ্বাস (১৮) এবং বর্ণালী হালদার (১৭) দমদম পার্ক কৃষ্ণপুর আদর্পপল্লি স্কুলের একাদশ শ্রেণীতে পড়তেন। 

Advertisement

তানিয়া বাবা-মায়ের একমাত্র সন্তান। বাবা গাড়িচালক। বর্ণালীর এক ভাই আছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ে সে। তাঁর বাবা পেশায় টোটোচালক। জখম হয়েছেন তৃতীয় বান্ধবী শ্রেয়া হালদার। ভিড়ে বিচ্ছিন্ন হয়ে যান তিনি।