Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভরতির পোর্টাল দ্রুত চালুর দাবিতে এসএফআইয়ের চিঠি শিক্ষাসচিবকে

রাজ্যের কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল কেন চালু হয়নি? এই প্রশ্ন তুলে শিক্ষাদপ্তরের সচিবকে চিঠি পাঠাল বাম ছাত্র সংগঠন এসএফআই।

ভরতির পোর্টাল দ্রুত চালুর দাবিতে এসএফআইয়ের চিঠি শিক্ষাসচিবকে
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল কেন চালু হয়নি? এই প্রশ্ন তুলে শিক্ষাদপ্তরের সচিবকে চিঠি পাঠাল বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদের দাবি, যত দ্রুত সম্ভব পোর্টাল চালু করতে হবে। মঙ্গলবার দুপুরে দীনেশ মজুমদার ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘সোমবার দুপুরেই কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টাল চালু হওয়ার কথা ছিল। শিক্ষাদপ্তরও নোটিফিকেশন দিয়েছিল। মঙ্গলবার দুপুর পর্যন্ত একজন পড়ুয়াও পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশ নিতে পারেনি। শিক্ষাদপ্তরকে উত্তর দিতে হবে। শিক্ষাসচিবের কাছে ইতিমধ্যেই মেইল করা হয়েছে।’ এসএফআইয়ের তরফে আরো বলা হয়, গত শিক্ষাবর্ষে প্রায় ৬ লক্ষ পড়ুয়া কলেজে ভরতি হওয়ার আগ্রহ প্রকাশ করেনি। গতবছর পোর্টাল চালু হয়েছিল একমাস বাদে। দেবাঞ্জন বলছেন, ‘এবার শুরুতেই অব্যবস্থা দেখলাম। সরকারকে বার্তা দিতে চাই, গত ১৫ বছর ধরে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এবার যেন আর না-হয়। সরকার ইতিবাচক পদক্ষেপ করলে আমরা পাশে দাঁড়াব। যত তাড়াতড়ি সম্ভব পোর্টালের সমস্যা মেটাতে হবে।’ এদিনের সাংবাদিক সম্মেলনে দেবাঞ্জন ছাড়াও উপস্থিত ছিলেন এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রণয় কার্যী ও শৌভিক দাস বকশি। এর পাশাপাশি দ্রুত কম্পোজিট গ্রান্টের টাকা দেওয়া ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিষয়েও সরব হয়েছে এসএফআই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ