Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতীকী অনশনে এসএফআই

দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন ১৯ দিনে পা দিল। সেখানে আমরণ অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক সহ বেশ কয়েকজন পড়ুয়া।

প্রতীকী অনশনে এসএফআই
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লির যন্তরমন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে ককরোচ জনতা পার্টির আন্দোলন ১৯ দিনে পা দিল। সেখানে আমরণ অনশনে বসেছেন সোনাম ওয়াংচুক সহ বেশ কয়েকজন পড়ুয়া। এবার ওই আন্দোলনের সংহতিতে কলকাতায় এসএফআইয়ের ২০ জন প্রতীকী অনশন করলেন বৃহস্পতিবার। এদিন সকাল ১১টা থেকে কলেজ স্কোয়ারে ওই ২০ জন এসএফআই কর্মী অনশনে বসেন। পরে শিয়ালদহ থেকে একটি মিছিল অনশন মঞ্চে আসে। তার জেরে দীর্ঘক্ষণ কলেজ স্ট্রিট এলাকায় গাড়ি চলাচল বন্ধ ছিল। নিটের প্রশ্নপত্র ফাঁসের পর দেশজুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। তবে এদিন কলকাতায় এসএফআইয়ের কর্মসূচিতে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পাশাপাশি বারুইপুরে মৃত নাবালিকার বিচারের দাবিও তোলা হয়। এসএফআই নেতৃত্ব দেবাঞ্জন দে, শুভজিত্ সরকাররা বাংলাজুড়ে ক্যাম্পাসে বিজেপির তাণ্ডবের বিরুদ্ধে সরব হন। দীর্ঘক্ষণ মিটিং, পথনাটিকা চলার জন্য রাস্তা বন্ধ থাকে। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন এসএফআই কর্মীরা। রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষও সরব হন। পরে রাস্তার একপাশ খোলা হয়।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ