Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজের গেটে এসএফআই ও এবিভিপি বচসা, নিয়ন্ত্রণে পুলিশ

হাওড়ার কলেজে এসএফআই ও এবিভিপির সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত জানুন।

কলেজের গেটে এসএফআই ও এবিভিপি বচসা, নিয়ন্ত্রণে পুলিশ
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অনলাইনে স্নাতকে স্তরে ভরতির নথি যাচাইকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সংঘর্ষে মঙ্গলবার উত্তেজনা ছড়ায় হাওড়ার রামরাজাতলার কানাইলাল ভট্টাচার্য কলেজে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগাছা থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Advertisement

কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে অনলাইনে ভরতি প্রক্রিয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিভিন্ন নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কলেজের বাইরে এসএফআইয়ের জেলা কমিটির পক্ষ থেকে একটি সহায়তা শিবির খোলা হয়। অভিযোগ, ওই শিবির নিয়ে আপত্তি তোলে এবিভিপি। সোমবার থেকেই দু’পক্ষের মধ্যে এ নিয়ে বচসা শুরু হয়। মঙ্গলবার ফের একই জায়গায় শিবির বসানো হলে উত্তেজনা চরমে ওঠে। এসএফআইয়ের অভিযোগ, এবিভিপি কর্মীরা শিবির করার অনুমতি নিয়ে প্রশ্ন তুলে তাদের উপর চড়াও হয়ে মারধর করে। অন্যদিকে এবিভিপির দাবি, অনুমতি ছাড়া শিবির খুলে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছিল। প্রতিবাদ করলে এসএফআইয়ের ছাত্রীরা ধাক্কাধাক্কি ও গালিগালাজ করেন। খবর পেয়ে জগাছা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ