Bartaman Logo
৯ অক্টোবর, ২০২৬

বিক্ষোভে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা: ‘স্বতঃপ্রণো দিত’ পদক্ষেপ মানবাধিকার কমিশনের

দিল্লির পুলিশের এক এসসিপি’র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে ‘স্বতঃপ্রণোদিত’ পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন

বিক্ষোভে মহিলা সাংবাদিকদের যৌন হেনস্তা: ‘স্বতঃপ্রণো দিত’ পদক্ষেপ মানবাধিকার কমিশনের
  • ৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লির পুলিশের এক এসসিপি’র বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে ‘স্বতঃপ্রণোদিত’ পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার কমিশনের মুখপাত্র যামিনী কুমার শ্রীবাস্তব একথা জানিয়েছেন। আগামী দু সপ্তাহের মধ্যে দিল্লির পুলিশ কমিশনারকে এ ব্যাপারে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়ে নোটিসও পাঠিয়েছে কমিশন। 

Advertisement

এদিন এক বিবৃতিতে জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, গত ৩ অক্টোবর যন্তর মন্তরে একটি প্রতিবাদ কর্মসূচির সময় দিল্লি পুলিশের কয়েকজন কর্মীর বিরুদ্ধে তিন মহিলা সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। 
ফলে অভিযোগ যদি সত্য হয়, তাহলে তা মানবাধিকারের গুরুতর 
লঙ্ঘনের বিষয়। তাই দিল্লির পুলিশ কমিশনারকে এ ব্যাপারে নোটিস পাঠানো হল। 
উল্লেখ্য, মহিলা সাংবাদিকদের সঙ্গে অশ্লীল আচরণের প্রতিবাদে সংসদ মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু নেহা বোরা, বৃন্দা কারাতের মতো প্রতিবাদী নেত্রীদের চাপেও সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে এখনো কোনো এফআইআর করেনি দিল্লি পুলিশ। অভিযোগ গ্রহণ করে সেটি তদন্তের জন্য দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ