Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিয়ের আগে যৌনতা চরিত্র বিচারের মানদণ্ড নয়: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিয়ের আগে যৌনতা চরিত্র বিচারের মানদণ্ড নয়। তেলেঙ্গানার কনস্টেবল নিয়োগে গুরুত্বপূর্ণ রায়। বিস্তারিত পড়ুন।

বিয়ের আগে যৌনতা চরিত্র বিচারের মানদণ্ড নয়: সুপ্রিম কোর্ট
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পারস্পরিক সম্মতিতে দুই অবিবাহিত নারী-পুরুষের মধ্যে যৌন সম্পর্ক দোষের নয়। এই নিয়ে তাঁদের চরিত্র সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা যায় না। সোমবার এক মামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, তেলেঙ্গানা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় সফল হন গাজুলা তিরুপতি। কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়নি। তেলেঙ্গানা স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জানায়, ২০১৪ সালে তিরুপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌনতার অভিযোগ করেছিলেন তাঁর বান্ধবী। পরের বছর লোক আদালতে বিষয়টির নিষ্পত্তি হয়। তিরুপতিও নিয়োগের আবেদনের সময় বিষয়টি উল্লেখ করেছিলেন। কিন্তু সেই কারণ দেখিয়েই তাঁকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি। রিক্রুটমেন্ট বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে তেলেঙ্গানা হাইকোর্টে মামলা করেন তিনি। হাইকোর্ট তাঁকে নিয়োগের নির্দেশ দিলেও বোর্ড তা মানেনি। তিরুপতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সোমবার বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানিয়েছে, পুরানো ধ্যানধারণা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। সব সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে এমনটা নাও হতে পারে। তিরুপতির বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তি লোক আদালতে হয়ে গিয়েছে। তাই তিরুপতিকে নিয়োগে কোনো বাধা নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ