Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কাটা মুণ্ড উদ্ধার, চাঞ্চল্য শ্রীরামপুরে

শ্রীরামপুরের গলাপুলে কাটা মুণ্ড পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় বুধবার। হাওড়া-ব্যান্ডেল শাখার লাইনের নীচে কাটা মুণ্ডটি দেখতে পান পথচলতি মানুষ।

কাটা মুণ্ড উদ্ধার,  চাঞ্চল্য শ্রীরামপুরে
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: শ্রীরামপুরের গলাপুলে কাটা মুণ্ড পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় বুধবার। হাওড়া-ব্যান্ডেল শাখার লাইনের নীচে কাটা মুণ্ডটি দেখতে পান পথচলতি মানুষ। রেললাইনে কাটা পড়েছিলেন ওই ব্যক্তি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের শরীর থেকে মাথা আলাদা হয়ে রেললাইনের ফাঁক গলে গলাপুলের রাস্তার ধারে পড়েছিল। শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জয়নীত পাঠক (২১)। বাড়ি হিন্দমোটরের বিবেকানন্দ সরণিতে। মৃতের দাদা প্রেমশংকর পাঠক মৃতদেহটি শনাক্ত করেন। অনুমান, শ্রীরামপুর-ব্যান্ডেল আপ লাইনে আত্মহত্যা করেছে জয়নীত। চলন্ত ট্রেনের ঝাঁকুনির কারণে লাইন থেকে মাথাটি ছিটকে নীচে পড়ে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ