প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল হরিণঘাটা ব্লকের অন্তর্গত বিরহী-২ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩০-৩৫টি কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি দল পাঠানো হয়েছে।



