Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দুবাইতে আটকে সাগরের সাতজন, ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার

যুদ্ধের আবহে দুবাইতে আটকে রইলেন সাগর ব্লকের একাধিক যুবক। এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাঁদের পরিবারগুলি। পরিবারগুলি শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে

দুবাইতে আটকে সাগরের সাতজন, ফেরাতে প্রশাসনের দ্বারস্থ পরিবার
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: যুদ্ধের আবহে দুবাইতে আটকে রইলেন সাগর ব্লকের একাধিক যুবক। এই পরিস্থিতিতে উৎকণ্ঠার মধ্যে রয়েছে তাঁদের পরিবারগুলি। পরিবারগুলি শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছে। প্রশাসন সূত্রের খবর, সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর-১ গ্রাম পঞ্চায়েতের একজন এবং মুড়িগঙ্গা-২ গ্রাম পঞ্চায়েতের চকফুলডুবি এলাকার বেশ কয়েকজন বাসিন্দা কর্মসূত্রে দুবাইতে থাকেন। তাঁরা সেখানে বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। কিন্তু বর্তমান যুদ্ধের আবহে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। দুবাইতে কেউ কাজেও বেরোতে পারছেন না। এমনকি ঘরের বাইরে বেরোনোও বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এখানে পরিবারকে এমনই খবর দেওয়া হয়েছে।

Advertisement

এই বিষয়ে দুবাইতে থাকা সাগরের এক বাসিন্দার মা ঝরনা সিং বলেন, ‘ছেলে প্রায় ছয়মাস আগে কর্মসূত্রে দুবাই গিয়েছে। তখন কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন যুদ্ধপরিস্থিতিতে ওর জন্য বাড়ির সবাই চিন্তায় রয়েছি। ওর সঙ্গে মোবাইলে কথা হয়েছে। ওরা কেউই বাড়ির বাইরে বেরোতে পারছে না বলে জানিয়েছে। বিষয়টি এখানকার প্রশাসনকে জানিয়েছি।’
নামখানার বিডিও কানাইয়া কুমার বলেন, ‘সাগর ব্লকের সাতজন বাসিন্দা দুবাই থাকেন। তাঁদের বর্তমান পরিস্থিতির বিষয়ে পরিবারগুলি প্রশাসনকে জানিয়েছে। এসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ 

সম্পর্কিত সংবাদ