Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে মালদহেরই সাত

হাই মাদ্রাসা পরীক্ষায় কৃতিত্বের পরম্পরা ধরে রাখল মালদহ। শুক্রবার প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার মেধা তালিকায় প্রথম ১০টি স্থানে থাকে ১৩ জন মেধাবী পড়ুয়া। তার মধ্যে সাতজনই মালদহের বিভিন্ন রাজ্য সরকার অনুমোদিত হাই মাদ্রাসার ছাত্রছাত্রী।

হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যের প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে মালদহেরই সাত
  • ৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: হাই মাদ্রাসা পরীক্ষায় কৃতিত্বের পরম্পরা ধরে রাখল মালদহ। শুক্রবার প্রকাশিত হাই মাদ্রাসা পরীক্ষার মেধা তালিকায় প্রথম ১০টি স্থানে থাকে ১৩ জন মেধাবী পড়ুয়া। তার মধ্যে সাতজনই মালদহের বিভিন্ন রাজ্য সরকার অনুমোদিত হাই মাদ্রাসার ছাত্রছাত্রী।

Advertisement

হাই মাদ্রাসায় ৭৮১ পেয়ে রাজ্যে সম্ভাব্য প্রথম সাহান আক্তার। সে কালিয়াচক-১ ব্লকের নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসার ছাত্র। ৮০০ নম্বরের মধ্যে ৭৮১ পেয়ে রাজ্যে প্রথম হয়েছে সাহান। বাংলায় ১০০, ইংরাজিতে ৯৩, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৬, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৯, ভূগোলে ৯৯ এবং ইসলাম পরিচয়ে ৯৬ পেয়েছে সে। এই মেধাবী পড়ুয়ার বাড়ি সাহানের বাড়ি কালিয়াচক-‌১ ব্লকের ব্রক্ষ্মোত্তর এলাকায়। বাবা জামিনুল ইসলাম পেশায় একজন ছুতোর। পাশের গ্রামের একটি কারখানায় তিনি কাজ করেন। মা সালেমা বিবি বিড়ি শ্রমিক। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। পড়াশোনার বাইরে অবসর সময়ে ক্রিকেট খেলতে ভালোবাসে সে। তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। 
হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় হয়েছে কালিয়াচক-১ ব্লকের ফতেখানি হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ সাকিল হোসেন। তার বাড়ি কালিয়াচকের কুশাবাড়ি এলাকায়। বাবা সাহাদাত হোসেন দিনমজুর এবং মা সাবিনা খাতুন গৃহবধূ। অঙ্ক তার প্রিয় বিষয়। যদিও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। পড়াশোনার বাইরে ক্রিকেট খেলতে ভালবাসে সাকিল। মোট ৮০০ নম্বরের মধ্যে ৭৮০ পেয়েছে এই মেধাবী পড়ুয়া। তার প্রাপ্ত নম্বর বাংলায় ৯৯, ইংরাজিতে ৯৩, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ৯৮, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৮, ভূগোলে ৯৮ এবং ইসলাম পরিচয়ে ৯৯। 
এছাড়াও ৭৭৭ নম্বর পেয়ে হাই মাদ্রাসা পরীক্ষার মেধা তালিকায় যুগ্ম চতুর্থ স্থান দখল করেছে রতুয়া-১ ব্লকের ভাদো এলাকার বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী রিফা আঞ্জুম এবং নয়মৌজা সুভানিয়া হাই মাদ্রাসার ছাত্রী আফ্রিদা খাতুন। ৭৭৬ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম হয়েছে গাজোলের রামনগর হাই মাদ্রাসার ছাত্র মৌদাদ আলম। ৭৭৪ পেয়ে সপ্তম স্থান দখল করেছে রতুয়া-২ ব্লকের মহারাজনগর হরিপুর হাই মাদ্রাসার ছাত্রীতাহসিনা তাবাস্সুম। ৭৬৮ পেয়ে রাজ্যে হাই মাদ্রাসা পরীক্ষায় দশম স্থান পেয়েছে কালিয়াচক-১ ব্লকের মহম্মদিয়া হাই মাদ্রাসার ছাত্রী সাদিয়া আফরিন।  হাই মাদ্রাসায় প্রথম স্থানাধিকারী সাহান আক্তার (বাঁদিকে)  ও দ্বিতীয় স্থানাধিকারী  মহম্মদ সাকিল হোসেন (ডানদিকে)।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ