Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবাশ্রয়: অভিষেকের বিরুদ্ধে মামলা পুলিশের

ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় কেন্দ্রের বিরুদ্ধে মামলা রুজু। বেআইনিভাবে চিকিৎসা ও তেজস্ক্রিয় রশ্মির অভিযোগ। বিস্তারিত পড়ুন।

সেবাশ্রয়: অভিষেকের বিরুদ্ধে মামলা পুলিশের
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের মামলা রুজু হল ডায়মন্ডহারবার থানায়। অভিযোগ, সেবাশ্রয় শিবিরে স্বাস্থ্যদপ্তরের অনুমোদন ছাড়াই চিকিৎসা করা হয়েছে। বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এমনকি, ওই শিবিরে অবৈধভাবে তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার হয়েছে বলেও অভিযোগ। তার ভিত্তিতে পুলিশ জালিয়াতি, প্রতারণা, ভেজাল ওষুধ ব্যবহার, পারমাণবিক শক্তি আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বেশ কয়েকজন কর্মীর নাম রয়েছে।পুলিশ সূত্রে খবর, রামনগরের বাসিন্দা সুকদেব দাস ২ জুলাই ডায়মন্ডহারবার থানায় লিখিত অভিযোগ করে জানান, অভিষেকের সেবাশ্রয় শিবিরে একাধিক বেআইনি কাজকর্ম হয়েছে। সেখানে এক্স-রে মেশিন ব্যবহার হয়েছে নিয়ম ভেঙে। যে কারণে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ ঘটেছে। বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম ব্যবহার করেছেন শিবিরের উদ্যেক্তারা। ভেজাল ওষুধ পর্যন্ত দেওয়া হয়েছে রোগীদের। তার ভিত্তিতে মামলা রুজু করে এক এসডিপিওকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মেডিকেল সরঞ্জাম কোথা থেকে এসেছে, ওষুধ কোথা থেকে কেনা হয়েছে, স্বাস্থ্যদপ্তরের অনুমতি ছাড়া এক্স-রে মেশিন ব্যবহার হল কী করে, তা নিয়ে খোঁজখবর চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ