Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেট পরীক্ষা: কাল সকাল ৭টায় চালু দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান মেট্রো রুট

স্টেট এলিজিবিলিটি পরীক্ষার্থীদের (সেট) জন্য সুখবর। আগামীকাল রবিবার এই সরকারি পরীক্ষা নেওয়া হবে।

সেট পরীক্ষা: কাল সকাল ৭টায় চালু দক্ষিণেশ্বর, হাওড়া ময়দান মেট্রো রুট
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেট এলিজিবিলিটি পরীক্ষার্থীদের (সেট) জন্য সুখবর। আগামীকাল রবিবার এই সরকারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহজে পৌঁছোতে শহরের জোড়া মেট্রো রুটে কাল দু’ঘণ্টা আগে পরিষেবা চালু হবে।

Advertisement

শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর ও হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ এই দুই মেট্রো করিডরে আগামীকাল সকাল ৭টায় দিনের প্রথম পরিষেবা শুরু হবে। সাধারণত সপ্তাহে এই ছুটির দিনে সকাল ৯টা থেকে মেট্রো চালু হয়। সেট পরীক্ষার কথা মাথায় রেখেই এই বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এইসময়ে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর এবং সকাল ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর পরিষেবা পাবেন যাত্রীরা। সকাল ৯টা থেকে অন্যান্য রবিবারের মতোই মেট্রো ছুটবে এই দুই রুটে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ