Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সার্ভার সমস্যার সমাধান, হাউজিং প্রকল্পে আবেদন করতে পুরসভায় ভিড়

অবশেষে শুক্রবার ময়নাগুড়ি পুরসভায় হাউজিং ফর অল প্রকল্পের সার্ভার সমস্যার সমাধান হল শুক্রবার। ফলে আজ থেকেই সরকারি ঘরের জন্য আবেদন করতে পুরসভায় ভিড় করেন শহরের বাসিন্দারা।

সার্ভার সমস্যার সমাধান, হাউজিং প্রকল্পে আবেদন করতে পুরসভায় ভিড়
  • ১৪ আগস্ট, ২০২৬ ১৭:১৭
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অবশেষে শুক্রবার ময়নাগুড়ি পুরসভায় হাউজিং ফর অল প্রকল্পের সার্ভার সমস্যার সমাধান হল শুক্রবার। ফলে আজ থেকেই সরকারি ঘরের জন্য আবেদন করতে পুরসভায় ভিড় করেন শহরের বাসিন্দারা। অভিযোগ উঠেছিল, বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে সার্ভার সমস্যার কারণে প্রকল্পের কাজ কার্যত থমকে ছিল। আবেদন করতে এসে বারবার ফিরে যেতে হচ্ছিল সাধারণ মানুষকে। এ নিয়ে পুরসভায় ক্ষোভও তৈরি হয়। শুক্রবার সার্ভারের সমস্যা নিয়ে ‘বর্তমান’-এ খবর প্রকাশিত হয়। এরপর শুক্রবার দুপুর থেকেই সমস্যার সমাধান হওয়ায় ফের স্বাভাবিক ছন্দে শুরু হয় আবেদন গ্রহণের কাজ।

Advertisement

শুক্রবার আবেদন করতে আসা উপভোক্তা লাভলী পাল বলেন, বেশ কয়েকদিন ধরে পুরসভায় এসে ফিরে যেতে হচ্ছিল। প্রতিবারই সার্ভার সমস্যার কথা শুনতে হচ্ছিল। তবে শুক্রবার সকাল থেকেই কাজ শুরু হওয়ায় তাঁরা খুশি। আর এক উপভোক্তা সুভাষ নন্দী বলেন, আগে সার্ভারের সমস্যার কারণে আবেদন করা সম্ভব হয়নি। সমস্যা মিটে যাওয়ায় শুক্রবার সরকারি ঘরের জন্য আবেদন করতে পেরেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ