Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

শাহরুখের ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল? ফারহার এক মন্তব্যেই জোর চর্চা

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল আসছে? এই জল্পনাতেই সরগরম বলি পাড়া। কারণ খোদ পরিচালক ফারহা খানের ইঙ্গিত।

শাহরুখের ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল? ফারহার এক মন্তব্যেই জোর চর্চা
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘ম্যায় হুঁ না’র সিক্যুয়েল আসছে? এই জল্পনাতেই সরগরম বলি পাড়া। কারণ খোদ পরিচালক ফারহা খানের ইঙ্গিত। সদ্য অভিনেতা অর্জুন কাপুর তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ‘ম্যায় হুঁ না’ সিনেমার একটি দৃশ্য তুলে ধরেন। লেখেন, ‘এই ছবিটি বারবার দেখতে দারুণ লাগে।’ এর পাশাপাশি ছবির একটি সিক্যুয়েলও দাবি করেন তিনি। সেই পোস্টেই মন্তব্য করেছেন ফারহা। তিনি শাহরুখের একটি বিখ্যাত সংলাপ তুলে ধরে লিখেছেন, ‘কোনো জিনিসকে মন থেকে চাইলে...’। তাহলে কি ছবির সিক্যুয়েল সত্যিই তৈরি হচ্ছে? এখান থেকেই শুরু হয়েছে জল্পনা। শীঘ্রই জবাব মিলবে, আশাবাদী অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ