Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বীজ উৎপাদনে পৃথক ইউনিট,  তৈরি হবে ফুড পার্ক: দিলীপ

কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ ও কৃষিজাত পণ্যের বিপণন জোরদার করতে একাধিক নতুন পরিকল্পনার কথা জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

বীজ উৎপাদনে পৃথক ইউনিট,  তৈরি হবে ফুড পার্ক: দিলীপ
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কৃষকদের উন্নত মানের বীজ সরবরাহ ও কৃষিজাত পণ্যের বিপণন জোরদার করতে একাধিক নতুন পরিকল্পনার কথা জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)-এ কাঁঠাল নিয়ে প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি সাংবাদিকদের বলেন, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে আম, আলু ও পাটের বীজ উৎপাদনের জন্য পৃথক ইউনিট গড়ে তোলা হবে। পাশাপাশি আলুর জন্য উন্নত গবেষণার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ ও বিদেশে রপ্তানি বাড়াতে রাজ্যে একাধিক ফুড পার্ক গড়ে তোলা হবে। বেসরকারি সংস্থার মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ফল ও সবজি সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের। এছাড়াও পঞ্চায়েতের দুর্নীতি প্রসঙ্গে তিনি জানান, পঞ্চায়েত গুলিতে প্রচুর দুর্নীতি হয়েছে। বিশেষ অডিট শুরু হয়েছে এবং দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ