Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বড়মার মন্দিরে এবার পৃথক গেট

বড়মার মন্দিরে ঢুকতে নৈহাটির বাসিন্দাদের জন্য আলাদা গেট তৈরি হল।  নৈহাটিতে বসবাস করার প্রমাণ পত্র নিয়ে এলে এক নম্বর গেট দিয়ে ঢোকা যাবে

বড়মার মন্দিরে এবার পৃথক গেট
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বড়মার মন্দিরে ঢুকতে নৈহাটির বাসিন্দাদের জন্য আলাদা গেট তৈরি হল।  নৈহাটিতে বসবাস করার প্রমাণ পত্র নিয়ে এলে এক নম্বর গেট দিয়ে ঢোকা যাবে। একই রকম ভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা গেটের ব্যবস্থা করা হয়েছে। তারা দু’নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। ১ মার্চ থেকে এই নিয়ম চালু হচ্ছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, নৈহাটিতে যারা বসবাস করছেন এমন ব্যক্তিরা তাদের ভোটার কার্ড বা আধার কার্ড দেখালে একটি কুপন দিয়ে দেওয়া হবে, যা দিয়ে পরের দিন মাকে দর্শন করতে পারবেন। উল্লেখ্য, বড়মার মন্দিরে ভিড় বাড়তে থাকায় স্থানীয় মানুষ আলাদা গেটের দাবি করেছিলেন। কর্তৃপক্ষ তাতে সম্মতি দিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ