Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামীতে কৃষি উন্নয়নে পৃথক বাজেট: মুখ্যমন্ত্রী

বাংলার কৃষকদের উদ্দেশে বড়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়—কৃষকদের জন্য বাজেট আলাদা হবে

আগামীতে কৃষি উন্নয়নে পৃথক বাজেট: মুখ্যমন্ত্রী
  • ১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: বাংলার কৃষকদের উদ্দেশে বড়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়—কৃষকদের জন্য বাজেট আলাদা হবে। মঙ্গলবার গড়বেতার সভা থেকে  জানিয়েছেন তিনি।

Advertisement

১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সড়ক যোজনাসহ কয়েকটি প্রকল্পের টাকা আটকে দেওয়া নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তিনি বলেন, ‘কিন্তু এতকিছু করেও তারা বাংলাকে ভাতে মারতে পারেননি। কারণ, প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের খরচে বিকল্প প্রকল্প চালু করেছে আমাদের সরকার।’ এই বিষয়ে মমতার হুংকার, ‘বাংলাকে ভাতে মারার চেষ্টা করে দেখুক। আমার থেকে ভয়ংকর আর কেউ হবে না।’ একইভাবে কৃষকদের জন্যও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে বলে তিনি জানান। একমাস আগেই ভূমিহীন কৃষকদেরকে আর্থিক সহায়তা প্রদানের প্রকল্প চালু করেছে রাজ্য। এছাড়া রয়েছে কৃষকবন্ধু, বাংলা শস্য বিমার মতো প্রকল্প। এবার কৃষকদের জন্য পৃথক বাজেট তৈরির সদিচ্ছা শোনালেন তিনি। প্রশাসনিক মহলের মতে, সেক্ষেত্রে কৃষি উন্নয়ন সংক্রান্ত সমস্ত প্রকল্পকে এক ছাতার নীচে এনে বাজেটে পৃথকভাবে দেখানো হতে পারে। এই পদক্ষেপ সংশ্লিষ্ট প্রকল্পগুলির সুবিধা কৃষকদের কাছে আরো ভালোভাবে পৌঁছে দিতে সাহায্য করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ