Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

এবার সাঁকরাইলে উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, চাঞ্চল্য

অন্যের জমি দখল করে মাটি কাটার অভিযোগে বুধবার বিকালে উত্তেজনা ছড়াল সাঁকরাইলের নলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

এবার সাঁকরাইলে উপপ্রধানকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ, চাঞ্চল্য
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অন্যের জমি দখল করে মাটি কাটার অভিযোগে বুধবার বিকালে উত্তেজনা ছড়াল সাঁকরাইলের নলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় নলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ মোস্তাকিনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। স্থানীয় বাসিন্দা মমতাজ বেগমের অভিযোগ, পশ্চিম রঘুদেববাটিতে তাঁর জমি থেকে না জানিয়ে মাটি কেটে বিক্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি একাধিকবার পঞ্চায়েতের উপপ্রধানের দ্বারস্থ হলেও প্রতিকার মেলেনি। উল্টে ওই বেআইনি কাজে উপপ্রধানের মদত রয়েছে বলেও তাঁর অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছ, বুধবার জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে মমতাজ উপপ্রধানের বাড়িতে যান। সেখানে বিষয়টি নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় শেখ মোস্তাকিনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একটি ডিম তাঁর গায়ে লাগে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন উপপ্রধান শেখ মোস্তাকিন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। জমি নিয়ে দুই পক্ষের বিরোধের ক্ষেত্রে উপপ্রধান হিসাবে তিনি শুধুমাত্র মধ্যস্থতার ভূমিকা পালন করেছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ