Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুনাফা বাড়ল সেনকো গোল্ডের

২০২৬ সালের মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিট মুনাফা ১৫১ শতাংশ বেড়ে ১৫৭ কোটি টাকা হয়েছে।

মুনাফা বাড়ল সেনকো গোল্ডের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের মার্চে শেষ হওয়া চতুর্থ ত্রৈমাসিকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিট মুনাফা ১৫১ শতাংশ বেড়ে ১৫৭ কোটি টাকা হয়েছে। বিয়ের মরশুমে চাহিদা বৃদ্ধি, পুরানো সোনা এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং সোনার দাম বৃদ্ধির কারণে এই বৃদ্ধি সম্ভব হয়েছে। তার আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে কোম্পানির কর পরবর্তী মুনাফা ছিল ৬২ কোটি টাকা। সেনকো গোল্ড জানিয়েছে, শেষ জানুয়ারি থেকে মার্চ সময়ে ব্যবসা থেকে আয় ৪৫ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি টাকা হয়েছে, যা এক বছর আগে ছিল ১ হাজার ৩৭৮ কোটি টাকা। সংস্থাটি জানাচ্ছে, গত অর্থবর্ষে তাদের কর পরবর্তী মুনাফা দাঁড়ায় ৫৭৪ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ৩.৬ গুণ বেশি। সেনকো গোল্ডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শুভঙ্কর সেন বলেন,  ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানির মোট আয় হয়েছে ৮ হাজার ৪৩০ কোটি টাকা, যা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ