Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পুজোয় সেনকো গোল্ডের নয়া সম্ভার

দুর্গাপুজো উপলক্ষ্যে গয়নার নতুন সম্ভার ‘অপরূপা’ নিয়ে এল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।

পুজোয় সেনকো গোল্ডের নয়া সম্ভার
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজো উপলক্ষ্যে গয়নার নতুন সম্ভার ‘অপরূপা’ নিয়ে এল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। মাদুর্গার নানারূপ —পার্বতী, গৌরী, দুর্গা ও কালী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই কালেকশন নারীর সাহস, মমতার পাশাপাশি শক্তিকেও উদযাপন করে। সোনা ও হিরের নেকলেস, বালা, দুল ও আংটিতে ফুটে উঠেছে কলকাতার কারিগরদের নিখুঁত হাতের কাজ। যেখানে ঐতিহ্যের সঙ্গে মিশেছে আধুনিক ডিজাইন। এক্ষেত্রে পুজোয় থাকছে অত্যন্ত আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি ১০০০ টাকা পর্যন্ত ছাড়, হিরের গয়নার মজুরিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় এবং হিরের দামের উপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা। ফ্লেক্সি অ্যাডভান্স স্কিমে আজকের দামে সোনা বুক করলে, পরে দাম বাড়লেও কম দামেই গয়না পাবেন ক্রেতারা। এই বিষয়টি নিয়ে সংস্থার ডিরেক্টর জয়িতা সেন বলেন, অপরূপা শুধু গয়না নয়, এটি নারীর গল্প ও আবেগের বাহক। এমডি ও সিইও শুভঙ্কর সেন বলেন, এটি এক অতুলনীয় সৌন্দর্যের প্রতীক, যা ঐতিহ্যে থেকেও বিশেষ  করে আধুনিক নারীর জন্য তৈরি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ