Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্ষমতা যেতেই মমতার বাড়ির সামনে কমানো হল নিরাপত্তা

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের নিরাপত্তায় বড়ো ধরনের কাটছাঁট করল লালবাজার। পুলিশ কর্মীর সংখ্যা কমতে শুরু করেছে মঙ্গলবার থেকেই।

ক্ষমতা যেতেই মমতার বাড়ির  সামনে কমানো হল নিরাপত্তা
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের নিরাপত্তায় বড়ো ধরনের কাটছাঁট করল লালবাজার। পুলিশ কর্মীর সংখ্যা কমতে শুরু করেছে মঙ্গলবার থেকেই। পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতের সুবিধায় মমতার বাড়ির সামনের থাকা স্বয়ংক্রিয় গার্ডরেল বন্ধ   দেওয়া হয়েছে এদিনই। তার জায়গা থেকে সাধারণ ব্যারিকেড বসানো হচ্ছে বলে খবর। 

Advertisement

১৫ বছরের মুখ্যমন্ত্রিত্বে মমতার বাড়ির সামনে নিরাপত্তার বহর ক্রমেই বেড়েছে। চাকরি হারানো শিক্ষক থেকে শুরু করে নায্য দাবি নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মীরা যাতে মমতার বাড়ির ধারেপাশেও যেতে না পারেন তার জন্যই গড়ে তোলা হয় অভূতপূর্ব নিরাপত্তার বেষ্টনী। হাজরা মোড় থেকে বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত  বিভিন্ন পদমর্যাদার এক হাজারের কাছাকাছি পুলিশ কর্মী মোতায়েন হতেন প্রতিদিন। হরিশ মুখার্জি রোডের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে মমতার বাড়ি পর্যন্ত প্রতি ৫০ মিটারে থাকত চার থেকে পাঁচজন পুলিশ। বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসে স্বয়ংক্রিয় গার্ডরেল। যার জেরে এখানে থাকা সাধারণ মানুষকে চরম সমস্যার মুখে পড়তে হয়। বাইরের কেউ মুখ্যমন্ত্রীর বাড়ির রাস্তায় ঢুকতে চাইলে তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হত। পরিচয়পত্র দেখানোর পরই যাওয়ার ছাড়পত্র মিলত। কোনো গাড়ি ওই রাস্তায় ঢুকতে চাইলে হাজারো ঝক্কি সামলাতে হত।
তিনি ক্ষমতাচ্যুত হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির মুখে লাগানো সেই স্বয়ংক্রিয় গার্ড রেল পুলিশ বন্ধ করে দিয়েছে মঙ্গলবার থেকেই। গাড়ি থেকে সাধারণ মানুষ সকলেই অবাধে যাতায়াত করতে পারছেন। বহিরাগতদের জিজ্ঞাসা করা হচ্ছে না তাঁরা কোথায় যাবেন। হাজরা মোড় থেকে পুলিশ মোতায়েন বন্ধ হয়েছে। সব মিলিয়ে গোটা পঞ্চাশেক পুলিশকর্মী মঙ্গলবার থেকে ডিউটি শুরু করেছেন। আগামী দিনে এই সংখ্যা আরো কমছে বলেই খবর। 
একইসঙ্গে দলের সেনাপতি অভিষেকের বাড়িতে পুলিশ কর্মীর সংখ্যা কমানো হচ্ছে। সূত্রের খবর, ইনস্পেক্টর নয় সেখানে সাব-ইনস্পেক্টর দায়িত্বে থাকবেন এবার থেকে। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকেও পুলিশ তুলে নেওয়া হচ্ছে।  অভিষেকের ব্যক্তিগত সচিব কীভাবে পুলিশি নিরাপত্তা পেতেন, তাই নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এমনকি, আই প্যাকের বিভিন্ন অফিস ও কর্তাদের বাড়িতে নিয়ম ভেঙে যে পুলিশ মোতায়েন করা হয়েছিল, তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। কার নির্দেশে সেখানে পুলিশ মোতায়েন হয়েছিল, অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে তা নিয়ে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ