Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবেকানন্দের বাড়িতে চুরির পর নিরাপত্তা বাড়ল

উত্তর কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মভিটায় সম্প্রতি চুরির পর সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হল।

বিবেকানন্দের বাড়িতে চুরির পর নিরাপত্তা বাড়ল
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের জন্মভিটায় সম্প্রতি চুরির পর সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হল। রামকৃষ্ণ মঠ ও মিশনের এই শাখা কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ শনিবার বলেন, মঠের সমস্ত নিরাপত্তারক্ষীকে আরও সর্তক থাকার কথা বলা হয়েছে। স্বামীজির জন্মস্থল, মিউজিয়াম সহ প্রতিটি দ্রষ্টব্যস্থানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। সূত্রের খবর, তদন্তে গিরিশ পার্ক থানার পুলিশ শনিবার মঠের আরও বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। গত ১৫ জুলাই সকালে বাড়ির প্রার্থনাগৃহ থেকে বেশ কিছু দামি চেয়ার, ফ্যান সহ মঠের কিছু জিনিসপত্র চুরির অভিযোগ ওঠে। মঠের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তবে চুরি যাওয়া জিনিসপত্র এখনও উদ্ধার হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ