Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

সমস্যা ও পরিকল্পনা জানতে হলদিয়ার শিল্প সংস্থাগুলির সঙ্গে বৈঠকে স্বয়ং সচিব

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার হলদিয়া এসে শিল্প সংস্থাগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের শিল্প দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদব।

সমস্যা ও পরিকল্পনা জানতে হলদিয়ার শিল্প সংস্থাগুলির সঙ্গে বৈঠকে স্বয়ং সচিব
  • ১৫ জুলাই, ২০২৬ ২১:২৬
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার হলদিয়া এসে শিল্প সংস্থাগুলির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের শিল্প দপ্তরের প্রধান সচিব বন্দনা যাদব। শিল্প সংস্থাগুলি কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে বা হলদিয়ায় তাদের নতুন কী পরিকল্পনা রয়েছে, মূলত এই দু’টি বিষয়ের উপর আলোচনা হয়েছে।

Advertisement

হলদিয়া শিল্পাঞ্চলের উন্নতি নিয়ে মুখ্যমন্ত্রীর বিশেষ ভাবনা রয়েছে, এদিনের শিল্প বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছেন প্রধান সচিব। এজন্য হলদিয়ার শিল্প সংস্থাগুলি কী চাইছে, রাজ্যের কাছে সেই মতামত খুবই গুরুত্বপূর্ণ। প্রধান সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প সচিব পি মোহন গান্ধী।

এদিনের শিল্প বৈঠকের আয়োজন করেন হলদিয়ার মহকুমাশাসক সুরভি সিংলা। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের (এইচডিএ) অফিসে ওই বৈঠকে জেলাশাসক নিরঞ্জন কুমার, এইচডিএর চিফ এগজিকিউটিভ অফিসার বিবেক দত্তাত্রেয় ভস্মে, বিধায়ক প্রদীপ বিজলি, অ্যাসিসটেন্ট ডাইরেক্টর অফ ফ্যাক্টরিজ দেবায়ন দে উপস্থিত ছিলেন। হলদিয়ার প্রায় ৩৫টি শিল্প সংস্থা ও বন্দরের পদস্থ আধিকারিকরা অংশ নেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ