Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রকাশিত দ্বিতীয় দফার তালিকা, বহু আসনে প্রার্থী বাছাইয়ে এখনও দোলাচলে বিজেপি

প্রার্থী তালিকা প্রকাশের পরে বহু এলাকায় পদ্ম পার্টির অন্তর্দ্বন্দ্ব জনসমক্ষে চলে এসেছে। কৌশিক রায় ময়নাগুড়িতে ফের টিকিট পাওয়ায় ভয়ানক চটেছেন দলের স্থানীয় কর্মী-সমর্থকরা।

প্রকাশিত দ্বিতীয় দফার তালিকা, বহু আসনে প্রার্থী বাছাইয়ে এখনও দোলাচলে বিজেপি
  • ১৯ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

কলকাতা, ১৯ মার্চ: দলে ‘বিদ্রোহের’ আশঙ্কা। যার জেরে উত্তরবঙ্গের সব আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে এখনও দোলাচলে বিজেপি। গত ১৬ মার্চ রাজ্যে প্রথম দফায় ১৪৪ প্রার্থীর নাম ঘোষণা করে পদ্ম পার্টি। এর তিন দিনের মাথায় আজ, বৃহস্পতিবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করল তারা। এবারের তালিকায় নাম আছে মোট ১১১ জনের। বাকি প্রার্থীদের নাম কবে প্রকাশিত হবে? কার্যত নিরুত্তর দলের রাজ্য নেতারাই।

Advertisement

প্রার্থী তালিকা প্রকাশের পরে বহু এলাকায় পদ্ম পার্টির অন্তর্দ্বন্দ্ব জনসমক্ষে চলে এসেছে। কৌশিক রায় ময়নাগুড়িতে ফের টিকিট পাওয়ায় ভয়ানক চটেছেন দলের স্থানীয় কর্মী-সমর্থকরা। একই দৃশ্য আলিপুরদুয়ারে। প্রার্থী হিসেবে পরিতোষ দাসকে মানতে পারছেন না দলের একাংশ। এদিন পার্টির জেলা কার্যালয়ের সামনে ধরনায় বসেন তাঁরা। এদিকে, প্রার্থী পছন্দ না হওয়ায় হলদিবাড়িতে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিজেপির লোকজন। মেখলিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দধীরাম রায়কে। এরপরই হলদিবাড়িতে কার্যালয়ে তালা ঝুলিয়ে বাড়ি ফিরে যান দলীয় কর্মী-সমর্থকরা। এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মালদহ জেলায় মোট ১২টি বিধানসভা আসন। প্রথম দফায় ৯টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। বাকি ছিল আরও তিনটি কেন্দ্রের প্রার্থীর নাম। দ্বিতীয় দফায় হরিশ্চন্দ্রপুর থেকে রতন দাস এবং বৈষ্ণনগর থেকে রাজু কর্মকারের নাম ঘোষণা করা হল। কিন্তু ইংলিশবাজার কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম এদিনও ঘোষণা করা হল না। একই ঘটনা রাজগঞ্জে। তৃণমূলের স্বপ্না বর্মনের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করতে পারল না তারা।

সম্পর্কিত সংবাদ