Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

বিনিয়োগকারীর সুবিধায় পদক্ষেপ সেবির

মৃত বিনিয়োগকারীর আইনি উত্তরাধিকারী বা দাবিদারদের কাছে দ্রুত ও সহজে শেয়ার বা সিকিউরিটি হস্তান্তরের জন্য বড়ো সংস্কারের পথে এগোল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি।

বিনিয়োগকারীর সুবিধায় পদক্ষেপ সেবির
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মৃত বিনিয়োগকারীর আইনি উত্তরাধিকারী বা দাবিদারদের কাছে দ্রুত ও সহজে শেয়ার বা সিকিউরিটি হস্তান্তরের জন্য বড়ো সংস্কারের পথে এগোল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা সেবি। এই বিষয়ে শুক্রবার পর্ষদের বার্ষিক সভায় সিদ্ধান্ত হয়েছে। কুইক ট্রান্সমিশন প্রসেসিং ব্যবস্থায় ছোটো অঙ্কের দাবি মেটানো হবে বলে জানিয়েছে তারা।  ‘ফিজিক্যাল হোল্ডিং’য়ে ১০ হাজার টাকা পর্যন্ত এবং ‘ডিম্যাট হোল্ডিং’য়ে ৩০ হাজার টাকা পর্যন্ত দাবি মেটানো হবে ন্যূনতম কাগুজে প্রমাণ দাখিলের মাধ্যমে। অন্যদিকে, আগে ফিজিক্যাল হোল্ডিংয়ে প্রতি লিস্টেড কোম্পানিতে ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি মেটাতে সহজেই কাগুজে নথি জমা করা যেত। এখন সেই সীমা বেড়ে ১০ লক্ষ টাকা হয়েছে। ডিম্যাট হোল্ডিংয়ের জন্য এই সীমা ১৫ লক্ষ থেকে বেড়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ