Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবাশ্রয়: তদন্তে নেমে বাজেয়াপ্ত এক্স-রে, ইউএসজি মেশিন

সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ডহারবারে তদন্ত শুরু। বাজেয়াপ্ত একাধিক এক্স-রে ও ইউএসজি মেশিন। বিস্তারিত পড়ুন।

সেবাশ্রয়: তদন্তে নেমে বাজেয়াপ্ত এক্স-রে, ইউএসজি মেশিন
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের অভিযোগের তদন্তে আরও তৎপর হল ডায়মন্ডহারবার থানার পুলিশ। গত ৩ জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি) সেবাশ্রয় শিবিরে এক্স-রে ও ইউএসজি মেশিন ব্যবহারে অনিয়মের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার বিষ্ণুপুরের এসডিপিও’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ডায়মন্ডহারবার ও বজবজ এলাকার একাধিক নার্সিংহোমে তল্লাশি চালায়। সেখান থেকে কয়েকটি এক্স-রে ও ইউএসজি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, সেবাশ্রয় শিবির নিয়ে রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া এক মহিলার অভিযোগের ভিত্তিতে মহেশতলা পুরসভার দুই কাউন্সিলারকে জেরা করেছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ