Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সেবাশ্রয়: পা হারানো মহিলাকে দপ্তরে ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী

ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা করিয়ে পা হারানোর অভিযোগ তুলে রবীন্দ্রনগর থানায় আগেই নালিশ করেছিলেন মালতি বিশ্বাস নামে মহেশতলার এক মহিলা।

সেবাশ্রয়: পা হারানো মহিলাকে দপ্তরে ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সেবাশ্রয়’ শিবিরে চিকিৎসা করিয়ে পা হারানোর অভিযোগ তুলে রবীন্দ্রনগর থানায় আগেই নালিশ করেছিলেন মালতি বিশ্বাস নামে মহেশতলার এক মহিলা। সেই অভিযোগ এফআইআরে পরিণত করেছে পুলিশ। এবার সমস্ত নথিসহ ওই মহিলাকে স্বাস্থ্যভবনে ডেকে পাঠালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সূত্রের খবর, আজ, সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর। কী হয়েছিল না হয়েছিল সবটা শুনবেন তিনি। সেবাশ্রয় নিয়ে আগেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। এবার মালতীদেবীর গুরুতর অভিযোগ নিয়ে আসরে নামলেন স্বাস্থ্যমন্ত্রী।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ