Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আসন সমঝোতা চূড়ান্ত, শীঘ্রই তালিকা ঘোষণা এডিএমকের

তামিলনাড়ু নির্বাচনের আগে বড়ো ঘোষণা এআইডিএমকের। দলের সাধারণ সম্পাদক কে পালানিস্বামী শুক্রবার জানান, আগামী চার দিনের মধ্যেই তারা জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করবে।

আসন সমঝোতা চূড়ান্ত, শীঘ্রই তালিকা ঘোষণা এডিএমকের
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: তামিলনাড়ু নির্বাচনের আগে বড়ো ঘোষণা এডিএমকের। দলের সাধারণ সম্পাদক কে পালানিস্বামী শুক্রবার জানান, আগামী চার দিনের মধ্যেই তারা জোটসঙ্গীদের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করবে। কোন দল কোন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, বিজেপি ও অন্যান্য শরিকদের সঙ্গে আলোচনা ইতিমধ্যেই শেষ পর্যায়ে। এখনো এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হয়নি। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন পালানিস্বামী। তাঁর সঙ্গে বৈঠক সৌহার্দ্যপূর্ণ বলেই উল্লেখ করেন তিনি। তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পালানিস্বামী। তাঁর কথায়, আমাদের লক্ষ্য হল জোটসঙ্গীদের এমন আসন দেওয়া, যেখানে তাদের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তিনি দাবি করেন, জোট নিয়ে মতবিরোধ নেই। সব সিদ্ধান্ত সমঝোতার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। পালানিস্বামী বলেন, জোটে আর কোনো দলের যোগের সম্ভাবনা নেই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ