Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬

তিরুপতি মন্দিরের আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি

তিরুপতি মন্দিরের আধিকারিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। বুধবার তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মেন্দু লোকানাথমের বাড়ি, তিরুমালার অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল অন্ধ্রপ্রদেশ অ্যান্টি-কোরাপশন ব্যুরো (এসিবি)।

তিরুপতি মন্দিরের আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দারাবাদ: তিরুপতি মন্দিরের আধিকারিকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। বুধবার তিরুমালা তিরুপতি দেবস্থানমের (টিটিডি) ডেপুটি এক্সিকিউটিভ অফিসার মেন্দু লোকানাথমের বাড়ি, তিরুমালার অফিস সহ একাধিক জায়গায় তল্লাশি চালাল অন্ধ্রপ্রদেশ অ্যান্টি-কোরাপশন ব্যুরো (এসিবি)। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে সোমবার সকাল ৬টা থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়। নেতৃত্বে ছিলেন ডিএসপি শ্রীনিবাস রাও। লোকানাথমের বাড়ি-অফিস ছাড়াও তিরুপতি ও চেল্লুরে তাঁর একাধিক আত্মীয়ের বাড়ি, গেস্টহাউসে তল্লাশি চালানো হয়। অভিযুক্তর ব্যাংক লকারও পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ