Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লাগাতার বঞ্চিত সমুদ্র বিধবারা, দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি

কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরল ‘সমুদ্র বিধবা সমিতি’। সোমবার প্রায় পঞ্চাশ বিধবা স্মারকলিপি জমা দিতে যান মহকুমা শাসকের কাছে।

লাগাতার বঞ্চিত সমুদ্র বিধবারা, দাবি নিয়ে মহকুমা শাসককে স্মারকলিপি
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: কাকদ্বীপ মহকুমা শাসকের কাছে নিজেদের দাবিদাওয়া তুলে ধরল ‘সমুদ্র বিধবা সমিতি’। সোমবার প্রায় পঞ্চাশ বিধবা স্মারকলিপি জমা দিতে যান মহকুমা শাসকের কাছে।

Advertisement

বিধবা সমিতি জানিয়েছে, কাকদ্বীপ ও সংলগ্ন উপকূল অঞ্চলের বহু মানুষ নদী ও সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগে দুর্ঘটনা ঘটে। তার জেরে বহু মৎস্যজীবীর প্রাণ গিয়েছে। নদীতে তলিয়ে যাওয়ার ফলে অনেক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয় না। নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রীদের ‘সমুদ্র বিধবা’ নামে ডাকার রেওয়াজ। তাঁরাই এদিন ডেপুটেশন জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন সমুদ্র বিধবা স্বপ্না দাস, ছায়া দাস, পঞ্চুরানি দাস ও চিনু দাস। পাঁচ দফা দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, নিখোঁজদের পরিচয়পত্র, মৃত্যুর শংসাপত্র, বীমা বা দুর্ঘটনার রিপোর্ট সংক্রান্ত বিষয়ে সমুদ্র বিধবাদের জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং আইন প্রণয়ন করতে হবে। বছরের পর বছর ধরে সরকারি যোজনা, ক্ষতিপূরণ এবং বিমার সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। সে বঞ্চনা যাতে না করা হয়, তা নিশ্চিত করতে হবে। পঞ্চায়েত, পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ কমিটি গঠন করতে হবে। বিধবারা তাঁদের সমস্যা ও অভিযোগ সেই কমিটির কাছে করবেন। সাহায্য চাইবেন। সমিতির সভানেত্রী পঞ্চুরানি দাস বলেন, ‘সমুদ্র বিধবাদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। মহকুমা শাসক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ