Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সুদীপের সেঞ্চুরি,  জিতল বাংলা

সুদীপের সেঞ্চুরি,  জিতল বাংলা
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে বাংলার দুরন্ত ছন্দ অব্যাহত। হায়দরাবাদে শুক্রবার বিহারকে ৬ উইকেটে হারিয়েছে বঙ্গ ব্রিগেড। টস হেরে প্রথমে ব্যাট করে ২৩৫ রানে গুটিয়ে যায় বিহার। জবাবে ৪৫ বল বাকি থাকতেই জয় তুলে নেয় লক্ষ্মীরতন শুক্লার দল (২৩৯-৪)। সৌজন্যে সুদীপ ঘরামির শতরান। ১৩টি চার ও ১টি ছক্কা সহ ১২৮ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলে দলকে জেতান বাংলার অধিনায়ক। সেই সুবাদে ৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-ই’তে শীর্ষস্থান মজবুত করল বঙ্গ-ব্রিগেড।
Advertisement
সম্পর্কিত সংবাদ