কিছুদিন আগে কাঁচরাপাড়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ১ কোটি ৭৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। ওই স্কুলের সেক্রেটারি গৌতম ঘোষ দস্তিদার কে গ্রেপ্তার করল পুলিশ। তাকে বারাকপুর আদালতে তোলা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নিতে চায় বলে আবেদন জানিয়েছে বীজপুর থানার পুলিশ।


