হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, কমপক্ষে ২৯ শিশু-সহ শিক্ষকের মৃত্যু! আহত আরও ৪০
  • ১৫ অক্টোবর, ২০২৬ ১৩:৪৮
Prefer us on Google

ইসলামাবাদ, ১৫ অক্টোবর: পাকিস্তানের পেশোয়ারে ভয়াবহ দুর্ঘটনা। হাসিমুখে স্কুলে যাওয়া ফুটফুটে প্রাণগুলোর ওপর নেমে এল নির্মম মৃত্যু! বৃহস্পতিবার একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও প্রশাসনের তরফে জানানো হয়েছে আহত আরও ৪০। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে। মর্মান্তিত এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে ঘোর শোকের ছায়া।

Advertisement

খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এমনটাই জানানো হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

স্কুলের ছাদ ধসে পড়ার এই আকস্মিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রায়শই এই ঘটনা ঘটে থাকে পাকিস্তানে। এর আগে জুলাইমাসে উমরকোটের একটি সরাকি স্কুলের ছাদ ভেঙে মৃত্যু হয় ৩ শিশুর। আজ ফের একই ঘটনা। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে? নিছকই দুর্ঘটনা নাকি গাফিলতি ছিল স্কুল কর্তৃপক্ষের? তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে, আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন তিনি।