Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভারী বৃষ্টিতে জলমগ্ন স্কুল, আটক ১৬২ পড়ুয়া উদ্ধার

লাগাতার মুষলধারে বৃষ্টি। জল ঢুকে পড়ে স্কুলে। এর জেরেই শনিবার রাত থেকে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের এক বেসরকারি আবাসিক স্কুলে আটকে পড়ে ১৬২ জন পড়ুয়া।

ভারী বৃষ্টিতে জলমগ্ন স্কুল, আটক ১৬২ পড়ুয়া উদ্ধার
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: লাগাতার মুষলধারে বৃষ্টি। জল ঢুকে পড়ে স্কুলে। এর জেরেই শনিবার রাত থেকে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের এক বেসরকারি আবাসিক স্কুলে আটকে পড়ে ১৬২ জন পড়ুয়া। স্কুলের ছাদে খোলা আকাশের নীচেই ভেজা জামাকাপড়ে রাত কাটাতে হয় তাদের। শেষপর্যন্ত রবিবার সকালে পুলিস ও দমকলের সহায়তায় ওই পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে। পরে জেলা প্রশাসনের তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে। 

Advertisement

ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলছে। খারখই ও সুবর্ণরেখা নদীতে জলস্তরও বাড়তে শুরু করেছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে সোম ও মঙ্গলবার পূর্ব সিংভূম, রাঁচি, রামগড়, বোকারো, ধানবাদ, গুমলা সহ একাধিক জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরইমাঝে শনিবার পূর্ব সিংভূমের কোয়ালি থানা এলাকার ওই আবাসিক স্কুলে জল ঢুকে পড়ে। নীচতলায় জল ঢুকতেই তড়িঘড়ি পড়ুয়াদের ছাদে সরিয়ে নিয়ে যান শিক্ষকরা। কোনওরকমে সেখানেই রাত কাটে। রবিবার ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিস। পরে স্থানীয়দের সাহায্যে নৌকায় করে পড়ুয়াদের স্কুল থেকে বের করে আনা হয়। -পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ