Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বেলজিয়ামে স্কুলবাস-ট্রেনের সংঘর্ষ, ২ শিশু সহ মৃত ৪

স্কুলবাসের সঙ্গে ট্রেনের ধাক্কা। মৃত চার। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী ব্রুসেলসের ২২ কিমি দূরে অবস্থিত বুগেনহাউটে।

বেলজিয়ামে স্কুলবাস-ট্রেনের সংঘর্ষ, ২ শিশু সহ মৃত ৪
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ব্রাসেলস: স্কুলবাসের সঙ্গে ট্রেনের ধাক্কা। মৃত চার। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের রাজধানী ব্রুসেলসের ২২ কিমি দূরে অবস্থিত বুগেনহাউটে। ঘটনা প্রসঙ্গে সে দেশের উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, বুগেনহাউটে একটি ট্রেন ও স্কুল মিনিবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেললাইন পেরোনোর সময় সংঘর্ষের ঘটনাটি ঘটে। মিনিবাসটিতে সাতজন শিশু, একজন তত্ত্বাবধায়ক এবং চালক ছিলেন। তবে ট্রেনের কেউ আহত হননি। বেলজিয়ামের রেল সংস্থা ইনফ্রাবেলের মুখপাত্র ফ্রেডেরিক সাক্রে জানান, দুর্ঘটনার সময় ট্রেনটি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে চলছিল। ধাক্কা লাগায় মিনিবাসটি প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়ে।তিনি আরও বলেন, ঘটনাস্থলের ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামানো ছিল। লাল বাতি জ্বলছিল। তাতেও কীভাবে সংঘর্ষ হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার সহ প্রশাসনের শীর্ষ পদে থাকা আধিকারিকরা। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেয়েনও শোক প্রকাশ করে বলেন, ‘আজ বেলজিয়ামের সঙ্গে শোকাহত গোটা ইউরোপ।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ