Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সচিব নির্ধারণে বোর্ডের বৈঠক ১২ জানুয়ারি

সচিব নির্ধারণে বোর্ডের বৈঠক ১২ জানুয়ারি
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: জয় শাহ কাজ শুরু করে দিয়েছেন আইসিসি চেয়ারম্যান হিসেবে। আর আশিস শেলার শপথ নিয়েছেন মহারাষ্ট্র সরকারের মন্ত্রী হিসেবে। ফলে বিসিসিআইয়ের সচিব ও কোষাধ্যক্ষের পদ আপাতত ফাঁকা। তা পূরণের জন্য ১২ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (স্পেশ্যাল জেনারেল মিটিং) ডাকা হল। বৃহস্পতিবার বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের সভার পর রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে এই ব্যাপারে সরকারিভাবে জানানো হবে। 
Advertisement
লোধা কমিটির সংস্কার অনুসারে একজন ব্যক্তি দু’টি পদে থাকতে পারবেন না। সেজন্য জয় শাহর মেয়াদ এক বছর বাকি থাকলেও বোর্ড সচিবের দায়িত্ব ছেড়ে আইসিসি’র চেয়ারম্যান হয়েছেন তিনি। একইভাবে শেলারের পক্ষে মন্ত্রী হওয়ার পর কোষাধ্যক্ষ থাকা সম্ভব নয়। এই মুহূর্তে অসমের দেবজিৎ সাইকিয়া বিসিসিআইয়ের অন্তর্বর্তী সচিব ও কোষাধ্যক্ষের দ্বৈত দায়িত্ব সামলাচ্ছেন।
সম্পর্কিত সংবাদ