Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোটার স্লিপ স্ক্যান করলে জানা যাবে বুথের হদিশ

রবিবার ঘোষণা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্ঘণ্ট। উত্তর ২৪ পরগনার নির্বাচন নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন জেলা নির্বাচনি আধিকারিক তথা জেলাশাসক সিয়াদ এন।

ভোটার স্লিপ স্ক্যান করলে জানা  যাবে বুথের হদিশ
  • ১৭ মার্চ, ২০২৬ ১২:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার ঘোষণা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্ঘণ্ট। উত্তর ২৪ পরগনার নির্বাচন নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন জেলা নির্বাচনি আধিকারিক তথা জেলাশাসক সিয়াদ এন। তবে, এই বৈঠকে জেলায় কত বিচারাধীন ভোটার ভোট দিতে পারবেন সেই তথ্য দিতে পারলেন না জেলাশাসক। ফলে, বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ এখনও পর্যন্ত অন্ধকারে। ১২০০ ভোটার পিছু একটি বুথ। নির্বাচন কমিশনের নতুন নিয়মের ফলে এবার ১৯টি বুথ বেড়েছে জেলায়। ভোটের পাঁচদিন আগে ভোটারদের স্লিপ দেওয়া হবে। স্লিপে থাকা কিউআর কোড স্ক্যান করলেই বুথ, ভোটের তারিখ জানতে পারবেন ভোটাররা। 

Advertisement

উত্তর ২৪ পরগনা জেলার ৩৩ বিধানসভা আসনে নির্বাচন হবে দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল। বিজ্ঞপ্তি প্রকাশ হবে ২ এপ্রিল। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল। প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে গত ৪ নভেম্বর থেকে এই রাজ্যে শুরু হয়েছে এসআইআর। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জেলার মোট ভোটারের সংখ্যা ছিল ৭৬ লক্ষের বেশি। খসড়া তালিকা অনুযায়ী জেলার মোট ভোটার ছিলেন ৭৫ লক্ষ ৮ হাজার ৫৪৮ জন। নাম বাদ গিয়েছে ১ লক্ষ ৪২ হাজার ২৯৭ জনের। ২৮ ফেব্রুয়ারি কমিশনের প্রথম পর্বের চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ৭৩ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ লক্ষ ৫৩ হাজার ৩৯৩। মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ৩৪ হাজার ৪৩৯। তৃতীয় লিঙ্গের ভোটার ২০৬ জন। জেলার মোট ভোটারের মধ্যে বিচারাধীন ৫ লক্ষ ৯১ হাজার ভোটারও রয়েছে বলেই এদিন জানিয়েছেন জেলাশাসক। কিন্তু জেলা নির্বাচনি আধিকারিক জানেন না কতজন এবার ভোট দিতে পারবেন। তিনি বলেন, এই পরিসংখ্যান বিচারকরা বলতে পারবেন! এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট বুথের সংখ্যা ৮ হাজার ৮৭০ । গত লোকসভা নির্বাচনে মোট বুথ ছিল ৮ হাজার ৮৫১। সেই হিসাবে ২০২৬ এ বুথ বেড়েছে ১৯টি। জেলাশাসক সিয়াদ এন বলেন, ইতিমধ্যেই আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। প্রার্থীদের ভোট প্রচারের গাড়ি, জনসভা থেকে মিছিল সহ হেলিকপ্টার ব্যবহারের অনুমতির জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেমে সুবিধা ও সুগম পোর্টাল চালু হয়েছে। কমিশনের গাইড লাইন অনুযায়ী জেলায় অবাধ নির্বাচন করতে প্রস্তুত আমরা।  

সম্পর্কিত সংবাদ