Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সবুজ-মেরুনের বড় জয়, পাঁচ গোলে লজ্জার হার ইস্ট বেঙ্গলের

সবুজ-মেরুনের বড় জয়, পাঁচ গোলে লজ্জার হার ইস্ট বেঙ্গলের
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনূর্ধ্ব-১৭ এআইএফএফ এলিট লিগে গোলের বন্যায় বিপক্ষকে ভাসিয়ে দিল মোহন বাগান। সোমবার বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৯ গোলের মালা পরাল সবুজ-মেরুন যুব দল। হ্যাটট্রিক সহ পাঁচ গোল প্রেম হাঁসদাকের। এছাড়া স্কোরশিটে নাম তোলে হাওকিপ, আদিত্য মণ্ডল ও আলি হোসেন। অপর গোলটি আত্মঘাতী। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল মোহন বাগান অনূর্ধ্ব-১৭ দল। 
Advertisement
দিনের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল ও বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। ০-৫ ব্যবধানে হারে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে বিজয়ী দলের হয়ে দুরন্ত হ্যাটট্রিক তনবীর দে’র। এছাড়া জাল কাঁপান ঠাকুরদাস হাঁসদা ও মোহিত মণ্ডল। এই হারের সুবাদে ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রইল ইস্ট বেঙ্গল। আর সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি।
Advertisement
সম্পর্কিত সংবাদ