Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেভিয়াকে সহজে হারাল বার্সেলোনা

সেভিয়াকে সহজে হারাল বার্সেলোনা
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: লা লিগা খেতাবি দৌড় জমিয়ে দিল বার্সেলোনা। রবিবার অ্যাওয়ে ম্যাচে সেভিয়াকে হারিয়ে লিগ টপার রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কাতালন ক্লাবটি। একইসঙ্গে লিগ জয়ের দৌড়ে রয়েছে মাদ্রিদের অপর ক্লাব আতলেতিকোও। তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র দুই। ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে  আতলেতিকো। আর রবিবার জয়ের পর সমসংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৪৮। ম্যাচে কাতালন ক্লাবটির হয়ে জাল কাঁপান যথাক্রমে রবার্ট লিওয়ানডস্কি, ফেরমিন লোপেজ, রাফিনহা ও এরিক গার্সিয়া। সেভিয়ার গোলদাতা রুবেন ভার্গাস। উল্লেখ্য, ম্যাচের ৬২ মিনিটে লাল কার্ড দেখেন ফেরমিন লোপেজ। প্রায় আধঘণ্টার বেশি সময় একজন কম নিয়ে খেলেও জয় ছিনিয়ে নেয় বার্সা। ছেলেদের এই লড়াইয়ে আপ্লুত কোচ ফ্লিক। বলেন, ‘আগামী দিনেও এই ছন্দ ধরে রাখতে হবে।’
সেভিয়া- ১    :           বার্সেলোনা- ৪
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ