Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

সাংবাদিকের সঙ্গে ঝামেলা বিরাটের

সাংবাদিকের সঙ্গে ঝামেলা বিরাটের
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: মেজাজ হারালেন বিরাট কোহলি। মেলবোর্ন বিমানবন্দরে ঝামেলায় জড়ালেন ভিকে। অস্ট্রেলিয়ার এক মহিলা টিভি সাংবাদিকের সঙ্গে তাঁর বাগবিতন্ডার ভিডিও ফুটেজ ঘিরে হইচই পড়ে গিয়েছে। ভিডিওতে বিরাটকে যথেষ্ট রুষ্ট দেখা যায়। আসলে মেলবোর্ন বিমানবন্দর থেকে বেরনোর সময় ওই সাংবাদিক ভারতীয় সুপারস্টারদের ছেলে-মেয়েদের ছবি তুলছিলেন। তাতেই মেজাজ হারান ভিকে। ওই সাংবাদিকের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আমার অনুমতি না নিয়ে কেন বাচ্চাদের ছবি তুলছেন?’ পরে অবশ্য সংশ্লিষ্ট সাংবাদিক দাবি করেন যে, পরিবারের ছবি তিনি তোলেননি। বিরাটের বুঝতে ভুল হয়েছে। নিজের বক্তব্য প্রাক্তন ভারত অধিনায়কে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন টেলিভিশনের সেই তরুণী সাংবাদিক। বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় দু’জনকে। শেষ পর্যন্ত বরফ গলে। উল্লেখ্য, কোহলি বরাবরই মেয়ে ভামিকা ও ছেলে অকায়কে প্রচারের আড়ালে রাখেন। ভারতেও এই নিয়ে একাধিকবার মিডিয়াকে আপত্তির কথা জানিয়েছেন তিনি।
Advertisement
এদিকে, ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডে পাকাপাকিভাবে বসবাস শুরু করবেন কোহলি ও তাঁর পরিবার।
সম্পর্কিত সংবাদ