Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন নাথুরাম গডসে, আদালতে দাবি সাভারকরের নাতির

নাথুরাম গডসের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগ নিয়ে অস্বস্তি বাড়ালেন বিনায়ক সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।

আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন নাথুরাম গডসে, আদালতে দাবি সাভারকরের নাতির
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নাথুরাম গডসের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যোগ নিয়ে অস্বস্তি বাড়ালেন বিনায়ক সাভারকরের নাতি সাত্যকি সাভারকর। আরএসএস বরাবর জানিয়েছে, মহাত্মা গান্ধীকে হত্যার বহু আগে আরএসএস ছেড়ে দিয়েছিলেন নাথুরাম। এই পরিস্থিতিতে সোমবার চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিলেন বিনায়ক সাভারকরের নাতি সাত্যকি। পুনের একটি আদালতে সাত্যকি জানিয়েছেন, তাঁর মায়ের বাবা গোপাল গডসে এবং গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে আরএসএসের সক্রিয় সদস্য ছিলেন। নাথুরামের ভাই ছিলেন গোপাল। 

Advertisement

২০২৩ সালের ৫ মার্চ লন্ডনে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে মানহানির মামলা করেছেন সাত্যকি। তাঁর অভিযোগ, ‘রাহুল ওই অনুষ্ঠানে বলেছিলেন — এক মুসলিমকে পেটানোয় আনন্দ পেয়েছিলেন সাভারকার।’ সাত্যকির মতে, রাহুলের দাবি মিথ্যা এবং ভিত্তিহীন। সাভারকরের ভাবমূর্তিতে কালি ছেটাতেই এমন মন্তব্য করেছেন রাহুল। এই নিয়ে সে বছরের এপ্রিলে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সাত্যকি। সোমবার পুনের এমপি/ এমএলএ আদালতে সেই মামলার ক্রস এগজামিনেশনে সাভারকর এবং নাথুরামের আরএসএস যোগ নিয়ে নানা মন্তব্য করেন সাত্যকি। তিনি বলেন, গান্ধী হত্যায় অন্যতম অভিযুক্ত ছিলেন নাথুরাম, গোপাল এবং সাভারকর। নাথুরামকে ফাঁসি দেওয়া হয়। গোপাল ১৮ বছর কারাদণ্ড ভোগ করেন। আর প্রমাণাভাবে বেকুসর রেহাই পান সাভারকর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ