Bartaman Logo
৯ জুন, ২০২৬

দলের নির্দেশ অমান্য, রাষ্ট্রপতির প্রাতরাশ বৈঠকে হাজির সৌগত

দলের বারণ সত্ত্বেও সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশ বৈঠকে হাজির হলেন সৌগত রায়। যা নিয়ে দল সামান্য অস্বস্তিতে। একইভাবে রমজান মাস চলায় এই সময়ে প্রাতরাশে যেতে পারব না বলেই তৃণমূলের নাদিমুল হক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন।

দলের নির্দেশ অমান্য, রাষ্ট্রপতির প্রাতরাশ বৈঠকে হাজির সৌগত
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের বারণ সত্ত্বেও সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশ বৈঠকে হাজির হলেন সৌগত রায়। যা নিয়ে দল সামান্য অস্বস্তিতে। একইভাবে রমজান মাস চলায় এই সময়ে প্রাতরাশে যেতে পারব না বলেই তৃণমূলের নাদিমুল হক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছিলেন। তার পালটা হিসাবে রাষ্ট্রপতি ভবন ফের তাঁকে নতুন নিমন্ত্রণ পত্র পাঠিয়ে জানিয়েছে, তাহলে আগামী ২৪ মার্চ আসুন। যা মোটেই ভালোভাবে নিচ্ছে না তৃণমূল। বলছে, আমরা কি হ্যাংলা নাকি? 

Advertisement

তাঁদের মন্তব্য, বাংলায় গিয়ে আদিবাসী ইস্যু তুলে রাষ্ট্রপতি পরোক্ষে সমালোচনা করে এসেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তফসিলি, আদিবাসীদের জন্য কী উন্নয়নমূলক কাজ করেছে, তার তালিকা তুলে ধরতে গত ৯ মার্চ থেকে রাষ্ট্রপতির কাছে সাক্ষাতে সময় চাওয়া হচ্ছে। কিন্তু সময় দেওয়া হচ্ছে না। তাই প্রতিবাদে তৃণমূল প্রাতরাশের নিমন্ত্রণ প্রত্যাখান করেছে। সাক্ষাতের সময় চেয়ে সোমবার ফের চিঠি দেওয়া হয়েছে। 
সৌগতবাবুর ব্যাপারে দলের লোকসভার উপদলনেত্রী শতাব্দী রায় বলেন, আজ নয়। অনেক সময়ই তিনি দলের নির্দেশ মানেন না। আসলে সৌগতদা খেতে ভালোবাসেন তো। তাই মানা করা সত্ত্বেও লোভ সামলাতে পারেন না। প্রাতরাশে না যেতে দলের সব সাংসদকে হোয়াটস অ্যাপ গ্রুপে লেখা হয়েছিল। তাও গিয়েছেন, কী আর বলা যাবে। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশে সৌগতবাবুর পাশাপাশি বঙ্গ বিজেপির সাংসদ সৌমিত্র খান, খগেন মুর্মু, রাজু ভিস্তা, মনোজ টিগ্গা, সুকান্ত মজুমদারও গিয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ