Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

কমেডি সিরিজে সত্যম, ঋতব্রত

এক কাল্পনিক শহর ‘ভার্জিনপুর’। এখানে বিচিত্র সব চরিত্ররা জড়িয়ে পড়ে অপরাধ, বিশৃঙ্খলার মধ্যে। হাসি, মজা আর বিপজ্জনক খেলায় মজে সকলে। তা নিয়েই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ‘ভার্জিনপুর’।

কমেডি সিরিজে সত্যম, ঋতব্রত
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• এক কাল্পনিক শহর ‘ভার্জিনপুর’। এখানে বিচিত্র সব চরিত্ররা জড়িয়ে পড়ে অপরাধ, বিশৃঙ্খলার মধ্যে। হাসি, মজা আর বিপজ্জনক খেলায় মজে সকলে। তা নিয়েই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ‘ভার্জিনপুর’। গল্পের কেন্দ্রে জিতু। নিষ্পাপ গ্রামের ছেলে অনেক স্বপ্ন নিয়ে আসে শহরে। তবে সবকিছু ওলটপালট হয় জীবনে রাই আসার পর। একই বোর্ডিং হাউজে থাকে তারা। ঘটনাচক্রে এক অপহরণ কাণ্ডে জড়িয়ে পড়ে জিতু ও রাই। এই দুই চরিত্রে রয়েছেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় ও শার্লি মোদক। ঋতব্রতর কথায়, ‘এই সিরিজের চরিত্ররা আমাদের চারপাশেই রয়েছে। দর্শক মেলাতে পারবেন।’ শার্লি বলেন, ‘রাইকে নিজের মতো করে গড়ে তুলেছি। আশা করি দর্শক পছন্দ করবেন।’ সিরিজে দেখা যাবে অভিনেতা সত্যম ভট্টাচার্যের অভিনয়। তিনি থাকবেন দেবা চরিত্রে। তিনি বলেন, ‘এই ধরনের চরিত্র করার সুযোগ পেয়ে দারুণ লাগছে।’ এই সিরিজের হাত ধরে পরিচালক হিসাবে হাতেখড়ি হচ্ছে শুভদীপ মুখোপাধ্যায়ের। সিরিজের ক্রিয়েটর জয়দীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে নিশান্তিকা দাস, বিশ্বজিৎ দাস, শুভজিৎ কর, দেবপ্রসাদ হালদারের অভিনয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ