হাংঝৌ: অপ্রতিরোধ্য সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেঠি জুটি। সিঙ্গাপুর ওপেনের পর চায়না মাস্টার্স ওপেনেও চ্যাম্পিয়ন ভারতীয় জুটি। রবিবার ফাইনালে চীনের হে তিং ও রেন শিয়াং জুটিকে হারালেন চিরাগরা। ম্যাচের ফল ১১-২১, ২১-১৩, ২১-১৭। পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তনের পর উচ্ছ্বসিত সাত্ত্বিক ও চিরাগ। বিশেষজ্ঞদের ধারণা, এশিয়ান গেমসের আগে এই জয় তাঁদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে তুলবে।



