দীর্ঘদিন ধরেই অভিনেত্রী সারা আলি খানের প্রেমের গুঞ্জন চলছে বলি পাড়ায়। ফের চর্চিত প্রেমিক অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে ক্যামেরাবন্দি হলেন নায়িকা। সদ্য গুরুদ্বারে গিয়েছিলেন তিনি। নায়িকার সঙ্গেই ছিলেন অর্জুন। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। তারপরে ফের সারার প্রেমজীবন নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী নিজে। পাঞ্জাবের বিজেপি নেতা ফতেহ জয় সিংয়ের পুত্র অর্জুন ফ্যাশন জগতের পরিচিত নাম। বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিতেও তাঁর সুনাম রয়েছে। গত বছর থেকে সারার সঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে অর্জুনকে। এর মাধ্যমেই শুরু হয়েছে যাবতীয় জল্পনা। কেদারনাথ থেকে শুরু করে কামাখ্যা বা রাজস্থান সফর, সারার ছায়াসঙ্গী হিসেবে ছিলেন অর্জুন। শোনা যাচ্ছে, গত দেড় বছর ধরে নাকি প্রেম করছেন দু’জনে। কবে তারা সম্পর্কে সিলমোহর দেবেন, তা নিয়ে চর্চা চলছে।



