Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেদারনাথ গেলেই ‘হিন্দুধর্মে বিশ্বাসী’ হলফনামা দিতে হবে সারাকে, তরজা

‘কেদারনাথ’ ছবির হাত ধরে তাঁর বলিউডে আত্মপ্রকাশ। তাই ‘শিবভক্ত’ সারা আলি খান সময় পেলেই কেদারনাথ, বদ্রীনাথ ভ্রমণে বেড়িয়ে পড়েন। তবে সম্প্রতি অহিন্দুদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

কেদারনাথ গেলেই ‘হিন্দুধর্মে বিশ্বাসী’ হলফনামা দিতে হবে সারাকে, তরজা
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘কেদারনাথ’ ছবির হাত ধরে তাঁর বলিউডে আত্মপ্রকাশ। তাই ‘শিবভক্ত’ সারা আলি খান সময় পেলেই কেদারনাথ, বদ্রীনাথ ভ্রমণে বেড়িয়ে পড়েন। তবে সম্প্রতি অহিন্দুদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবেই এর আওতায় পড়বেন সারাও। তাহলে কি পছন্দের ডেস্টিনেশনে আর যেতে পারবেন না অভিনেত্রী। এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির চেয়ারপার্সন হেমন্ত দ্বিবেদী অবশ্য জানিয়েছে, নিয়ম খানিক শিথিল হতে পারে। এর জন্য সারাকে হলফনামা জমা দিতে। সেই হলফনামায় লেখা থাকবে সনাতন ধর্মের প্রতি বিশ্বাস, আস্থা রয়েছে তাঁর। এই হলফনামার প্রসঙ্গ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত প্রশ্ন তোলেন, ‘সনাতনের অর্থ কী? আর এর সার্টিফিকেট কোথায় পাওয়া যায়? অনেক হিন্দু ধর্মাবলম্বী মানুষই তো নিজেকে সনাতনী বলেন না।’ সমাজবাদী পার্টির বিধায়ক আশুতোষ ভার্মা বলেন, ‘হিন্দু ধর্ম ও হিন্দুত্ব মানুষকে এক করে তোলে, বিভাজন নয়। যাঁরা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁরা ধর্মের প্রকৃত অর্থ বোঝেন না।’ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কংগ্রেসও। তবে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বক্তব্য, ‘সব মানুষই সনাতনী। সারাও। তাহলে ওর হলফনামা দিতে অসুবিধা কোথায়?’ -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ