Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সারার  ট্রাভেল ডায়েরি

সুযোগ পেলেই ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েন অচেনার উদ্দেশে। এটাই যেন অভিনেত্রী সারা আলি খানের মূল রুটিন। কাজ ছাড়া মুম্বইয়ে থাকতে মোটেই পছন্দ করেন না তিনি।

সারার  ট্রাভেল ডায়েরি
  • ১৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সুযোগ পেলেই ব্যাগ কাঁধে বেরিয়ে পড়েন অচেনার উদ্দেশে। এটাই যেন অভিনেত্রী সারা আলি খানের মূল রুটিন। কাজ ছাড়া মুম্বইয়ে থাকতে মোটেই পছন্দ করেন না তিনি। তাঁর যেন পায়ের তলায় সর্ষে। কখনও সঙ্গী মা অমৃতা সিং। কখনও ভাই ইব্রাহিম আলি। কখনও সারাকে সঙ্গ দেন বন্ধুরা। কখনও বা সোলো ট্রিপে আনন্দ খুঁজে নেন অভিনেত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বেড়ানোর ছবি শেয়ার করেছেন সারা। স্পষ্ট ইঙ্গিত, পৃথিবীর নানা প্রান্ত ছুঁয়ে দেখা নায়িকার অন্যতম নেশা। বেড়ানো মানেই বিলাসবহুল আয়োজনে বিশ্বাসী নন তিনি। বরং যেখানে যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি থাকাই সারার লক্ষ্য। দেশ, বিদেশের নানা জায়গা ঘুরে মন ভালো রাখেন নায়িকা। সকলকে বেড়াতে যেতে উৎসাহও দেন তিনি। তাই সারার ট্রাভেল ডায়েরি দেখে মন ভালো হয়েছে অনুরাগীদের। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ